আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইমাম হুসাইন (আ.) এর চল্লিশার অনুষ্ঠানে যোগ দিতে ইরাকের অন্যান্য অঞ্চলের ন্যায় যিকার প্রদেশের তিনটি পয়েন্ট –জাবায়েশ, তার ও গুরাফ- থেকে কারবালার উদ্দেশ্যে রওনা হয়েছে হুসাইন (আ.) এর ভক্তরা। দীর্ঘ এ তিনটি পথে ৪ সহস্রাধিক গ্রুপ যায়েরদেরকে সেবা দান করছে। উল্লেখ্য, ইরাকের বিভিন্ন এলাকার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে হুসাইন (আ.) এর চল্লিশার অনুষ্ঠানে যোগ দিতে ছুটে আসেন লক্ষ লক্ষ যায়েররা। রাসুল (স.) এর দৌহিত্রের চল্লিশার এ অনুষ্ঠানে ২ কোটির অধিক লোক অংশগ্রহণ করে।
৪ ডিসেম্বর ২০১৪ - ১৩:৪৬
News ID: 655954